• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈশ্বরদীতে ২৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১০১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বকুল হোসেন ঈশ্বরদী ​পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

​গত ২৭ সেপ্টেম্বর রাতে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শরীফুল ইসলাম, এএসআই মো. হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
​গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় পাকশী এমএস কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. রাব্বি হোসেন (২৭), পিতা- মৃত আবুল কাশেম, সাং- পাকশী এমএস কলোনী, ঈশ্বরদী, পাবনা।

২. মোঃ সাদমান সাব্বির (২৫), পিতা- মৃত রবিউল ইসলাম, সাং- চররূপপুর।

৩. আতিক ইবনে আলিফ, পিতা- মোঃ আশিকুর রহমান, সাং- চররূপপুর।

​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category