• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ

মোঃ সেলিম চৌধুরী পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি / ৬৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের বিশেষ সুযোগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর শুক্রবার দারুল হিকমা মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনা মূল্যে সব রাইডার ভ্রমণের সুযোগ পেয়েছে। মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শিক্ষার্থীরা পার্কে গিয়ে আনন্দঘন সময় কাটায়।

নাহার পার্কের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশেষ উপহার ও সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এ বিনা মূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হয়। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।

মুহাম্মদ আকতার উদ্দিন জানান, পটিয়া উপজেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে। কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা নাহার পার্কে বেড়াতে যেতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি এ উদ্যোগে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নাহার পার্কের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category