• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরে বিপুল পরিমান মাদকসহ আটক-৫

চীফ রিপোর্টার আ.ন.ম লুৎফর রহমান / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

চিপ রিপোর্টার আ.ন.ম লুৎফর রহমান: জামালপুরের বকশীগঞ্জে ডিবির অভিযানে বিভিন্ন ধরণের ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), জানকিপুর মৃধাপাড়ার ফুরকান হোসেন (১৯), লাউচাপড়ার আমান উল্লাহ উদয় (২৭) এবং গাজীপুরের জয়দেবপুরের রুবেল মিয়া (২৭)।

২৪ অক্টোবর রাতে উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ২৫ অক্টোবর দুপুরে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো: শাহীনুর ইসলাম তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category