বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-১০ সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাসেল মোল্লা, মো. রওশন আলী ও মহব্বত আলী নামের তিন ব্যক্তিকে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাসেল মোল্লাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরকারি সেবা জনগণের কাছে সহজলভ্য করা এবং সরকারি দপ্তরগুলোতে দালালদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং দালালদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।