• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১১৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রাতুল গাজী, নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি: জুলাই-আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন গণআন্দোলনে শহীদ সকল ব্যক্তির আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ — রাকিব, হিমেল, জুবায়ের, রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রনেতারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয়। তাঁরা এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্যও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category