• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৮৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার মানোন্নয়ন, সামাজিক ও ব্যক্তি নিরাপত্তা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের জোর দাবি জানান। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর জোবায়দুল আলম বলেন ইতিমধ্যে আমরা শেরপুর জেলার প্রতিটা শিক্ষালয় শিক্ষার্থীদের ইভটিজিং, শিক্ষার্থীদের করণীয় শীর্ষক সচেতনতা মূলক উপদেশ দিয়ে আসছি যা এখনো অব্যাহত রয়েছে। এবং অভিভাবকদের বলা হচ্ছে আপনার সন্তান যেন বাসায় থাকে রাত্রিতে কোথায় যায় কি করে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সংঘবদ্ধ হয়ে যেন কোন প্রকার বেআইনি কাজ না করে এ থেকে বিরত রাখার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category