• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১২৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকরন্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোানয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন,এই সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারেনা। তৃণমূলের জনতার নেতা হিসেবে এড. নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারসম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category