• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পীরের পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৪৬১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী চরজঙ্গলদী এলাকায়। তার বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী।

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লীদের হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তি নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আর ওইসব ঘটনায় থানায় ৪/৫টি মামলা রুজু হয়। এরপর থেকেই ওই দরবারটি জনমানবশূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষমূলে মোকদ্দমাগুলো প্রায় দুমাস আগে নিস্পত্তি হলেও দরবারে ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা।

ওই অবস্থায় রবিবার দুপুরে পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন বহুতল ভবন থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ভবনটির তিনতলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, লাশটি অন্তত দুদিন ওই তিনতলায় পড়ে ছিল। যে কারণে লাশে পচন ধরেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নানাভাবে ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category