• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে মোরেলগঞ্জে ফ্যান্স প্রবাসীর ‘মাজাই’ বাজার উদ্ধোধন

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ১১৫ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি,(মোরেলগঞ্জ): বাগেরহাটের মোরেলগঞ্জে বেকারত্ব দূরীকরণ ও যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্যান্সপ্রবাসী রফিকুল ইসলাম জন্মভুমি নিজ জমিতে উদ্ধোধন করলেন “মাজাই বাজার” এ বাজারের বৈশিষ্ট হলো সকল মালামালের নির্ধারিত দামের চেয়ে এক টাকা কম, খাজনা মুক্ত।

জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) জামিরতলা গ্রামে নিজ জমি দান করে উদ্ধোধন করলেন “মাজাই বাজার”। জনস্বার্থে দানকৃত এক বিঘা জমির ওপরে এ বাজারটিতে রয়েছে প্রাথমিক পর্যায়ে ২৪টি দোকান ঘর।

প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওষুধের ফার্মেসী, খাদ্যপন্যসহ নানা নিত্যপন্যের দোকান। বাজার মনিটরিংয়ের জন্য রয়েছে স্থানীয়দের সমন্বয়ে বাজার কমিটি। রবিবার বেলা ১১টায় জামিরতলা মাজাই বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা। বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম(মাজাই)।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজার কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন কাজী, সমাজ সেবক মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মামুন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

মতবিনিময় সভায় বাজার প্রতিষ্ঠাতা ফ্যান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) বলেন, সুন্দরবন সংলগ্ন এ মাজাই বাজারটি এ অঞ্চলের মানুষের দৈনন্দিন সকল প্রয়োজন মিটাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজের বেকারত্ম দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে এ মাজাই বাজার নির্মিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category