• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি, শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৩৯০ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি,শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের নারী পূরুষের মাঝে দূর্গোৎসব উপলক্ষে উপহার স্বরুপ এই বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়,সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল দে,সুদিপ পাল,গৌরব দত্ত,বিনয় রায়,সৌরভ সরকার, দিব্যরায়,মহিলা সদস্য সনি রায়,নিশা চন্দ,লিপি রায়,মাধবী তালুকদার প্রমুখ।

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত বলেছেন,বছরের এই সময়টাতে দূর্গাপূজাকে ঘিরে সবার মনে আনন্দ বিরাজ করে তাই আমাদের এই সংগঠনের নেৃতবৃন্দরা প্রতিবছরের ন্যায় এবারো সাধ্যমতো আমাদের সমাজের নারীপূরুষদের মাঝে পূজোর উপহার স্বরুপ এই বস্ত্র বিতরণ করা। তিনি আরো বলেন,বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা অনন্য এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সেই সম্প্রীতির বন্ধন অটুট রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category