• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের সচেতনতা সভা অনুষ্ঠিত

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার ০৩ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ সচেতনতা সভা আয়োজন করা হয়।
আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এই কদিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

সচেতনতা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,নলছিটি থানা পুলিশের প্রতিনিধি,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি,নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দের শতাধিক জেলে ও মৎসজীবিরা সচেতনতা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ইলিশের প্রজনন বৃদ্ধিতে ও ইলিশ সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ করা না গেলে এক সময় জাতীয় এ সম্পদ ইলিশের অস্তিত্ব এক সময় সংকটে পরে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে জেলেদেরকে অভিযান চলাকালীন সময়ে নদী থেকে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে সচেতন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category