• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পঞ্চগড়ে করতোয়া সোলার লিমিটেডের মামলার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

মওদুদ আহমেদ পঞ্চগড় প্রতিনিধি / ১৮০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মওদুদ আহমেদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে স্থানীয় অসহায় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের নামে একাধিক মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আঞ্জুনা আক্তার, নুরুজ্জামানসহ ভুক্তভোগিরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী সালমান এফ রহমান দেশের মানুষের লুটপাট করা অবৈধ্য কালো টাকা দিয়ে এই এলাকায় করতোয়া সোলার লিমিটেড করার জন্য জমি কিনে। জমি কিনতে গিয়ে স্থানীয় দরিদ কৃষক ও মেহনতি মানুষকে হামলা, মামলা ও নির্যাতন করেছে তার নিযুক্ত লোকজন। গণঅভ্যত্থানের পরেও থেমে নেই তাদের দৌরাত্ম। তারা এখন আবার নতুন করে শেখগছ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচন্ডী ও ভুট্টুজোত এলাকার অসহায় মানুষের নামে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে।

তাই অবিলম্বে অসহায় দরিদ্র মানুষের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category