• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৯১ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ শ’ নারিকেল চারা বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা জনপ্রতি ৫টি করে এ নারিকেল গাছের চারা বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল্লাহ। এ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজলো সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা রিতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মন্ডল, উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি অফিসার মো. জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ।
এ সর্ম্পকে উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল্লাহ বলেন, উপকূলীয় এ উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫টি করে মোট ১৪শ’ নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। চারা রোপনের ক্ষেত্রে কৃষি অফিস থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category