• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

কিশোরগঞ্জ-৩ আসনে ড. এম. ওসমান ফারুক বিজয়ী, ব্যবধান ১০ হাজারের বেশি ভোট

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১৫৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম. ওসমান ফারুক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ড. এম. ওসমান ফারুক পেয়েছেন ১,১১,৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রার্থী ডা. জেহাদ খান পেয়েছেন ১,০১,২৭৬ ভোট। এতে মোট ভোটের ব্যবধান দাঁড়ায় প্রায় ১০,৩৬২ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ-৩ আসনের করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. এম. ওসমান ফারুক তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিশোরগঞ্জ-৩ আসনের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই ফলাফল বেসরকারিভাবে প্রাপ্ত; চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category