মুন্সিগঞ্জ প্রতিনিধি:পদ্মা সেতু এলাকায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজট মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্হা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফী।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জেলা প্রশাসক জানান, ঈদ যাত্রায় জন সাধারনের যাতে কোন ধরনের সমস্যা বা ভাগান্তি না হয় সেই দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সব সময় সজাগ দৃষ্টি রাখছে। কোন প্রকার যাত্রী হয়রানির খবর পাওয়ার সাথে সাথে তারা তাৎক্ষনাত ব্যবস্হা গ্রহন করছেন। ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া শুধু নয় তাদের ফিরে আসা পর্যন্ত আামাদের টিম সার্বক্ষনিক মাঠে থাকবে।
পরিদর্শনের সময় তার সাথে ছিলো পুলিশ সুপার মুন্সিগঞ্জ মো. মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন)