স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলি’সহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতা প্রতিরোধে র্যাব একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকবিরোধী অভিযানে তারা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র্যাব-১০ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৬৮ (আটষট্টি) রাউন্ড গুলি’সহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০),
২. মোঃ সজিব (২৭),
৩. আশা আক্তার ঝর্ণা (২০),
৪. মোঃ অপু বেপারী ওরফে কুরবান (২৪),
৫. মোঃ খোকন (৫৬)।
তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত এবং “জিরো টলারেন্স” নীতিতে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।