• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১০৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হযেছে।

বুধবার বিকেলে প্রচন্ড বৃষ্টি উপক্ষো করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে স্থানীয় টুকের বাজার হাজী আব্দুস ছত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কুরআন তেলওয়াত পাঠ করেন বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কুরবাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী। সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ আব্দুল হাই।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফুল মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ সুহেল আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর উদ্দিন প্রমুখ।

এ সময় আরো বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সুনামগঞ্জ পৌর যুবদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ।

এছাড়াও ওয়ার্ড পর্যায়ে বক্তব্যে রাখেন,১নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সুহেল পারভেজ,২নং ওয়ার্ড বিএনপির সদস্য মতিউর রহমান,৩নং ওয়ার্ড বিএনপির সদস্য ছাদ মিয়সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় তৃণমূলের নেতাকর্মীরা বলেন,সুনামগঞ্জে বিএনপির যেকোন র্দূযোগ মোকাবেলায় জিয়ার আর্দশের তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে লড়াই সংগ্রাম করে জনগনের নেতায় পরিণত হয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্টনায়ক তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আকবর আলী বলেছেন,বিএনপির আর্দশের সৈনিক হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই দলের শীর্ষ নেতৃবৃন্দরা নিশ্চয়ই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে তৃণমূলের মাটি ও মানুষের নেতা এড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮.০৬.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category