• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরি

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৭৫ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

শেরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে তারা অভিযান শুরু করেছে।

শনিবার (২৮ জুন) দুপুরে জেলা শহরের বটতলা এলাকায় ইউনাইটেড (প্রাঃ) হাসপাতালের সামনে বিক্ষোভ হয়।

স্বজনরা জানান, জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আবেদা বেগম সিজারের জন্য গত বুধবার (২৫ জুন) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। আজ সকালে হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন। তারা নবজাতকটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

নবজাতকের বাবা ফিরোজ মিয়া বলেন, “কোথা থেকে আমার সন্তান এনে দিবে সেটা আমি জানি না। আমি আমার সন্তান ফিরে চাই, আমি অন্য কিছু চাই না। হাসপাতাল থেকে আমার সন্তান চুরি হয়েছে।”

ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‍‍“ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” চুরি হওয়া নবজাতক উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া নবজাতক উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category