• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরে মেলান্দহ পৌর বিএনপির সভাপতির হুকুমে যুবদলনেতার দোকান ভাংচুর ও লুট

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩৬৪ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর বাজারে পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার এর হুকুমে যুবদলনেতা সাহেব আলীর দোকান ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাতে উপজেলার শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে। যুবদলনেতা সাহেব আলী অভিযোগ করে বলেন, আমি ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হওয়ার কারণে গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে নারায়গঞ্জে পালিয়ে ছিলাম। ৫ আগষ্টের পর এসে শ্যামপুর বাজারে একটা ছোট্ট দোকান দেই। সেই দোকানের উপার্জন দিয়ে সংসার চলছিলো। দোকানে আমি আর আমার ছেলে দুজনেই থাকি। দোকান দেওয়ার পর থেকেই মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনীরা আমাকে হুমকী দিয়ে আসছিলো।
শনিবার রাত ৯ টার দিকে ৪০ থেকে ৫০ জনের একদল সন্ত্রাসী আমার দোকানে এসে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগলাজ শুরু করেন। এসময় মনোয়ার হোসেন হাওলাদারের নির্দেশে দোকান ভাংচুর করার কথা বলতে থাকেন। এক পর্যায়ে দোকানটি সম্পূর্ণ ভাংচুর শেষে নগদ টাকা লুট ও আমার ছেলের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি এখন নি:স্ব হয়ে গেছি।
তিনি আরও বলেন, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হাওয়ালদার ৫ আগষ্টের পর থেকেই এই এলাকায় নামে বেনামে অপকর্ম করে যাচ্ছে। একদল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী জানান তিনি।
অভিযুক্ত মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার বলেন, আমি রাজনীতি করি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এটি একটি গভীর ষড়যন্ত্র। এই ঘটোনার সাথে আমি জড়িত নই। খোঁজ নিয়ে দেখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category