• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

অপহরণ মামলার আসামী ইয়াসিন (৩২) র‌্যাব কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর থানা হতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬০ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

অপহরণ মামলার আসামী ইয়াসিন (৩২) র‌্যাব কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর থানা হতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

গত ১৪/০৬/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকার সময় ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ভিকটিম (১৬) এর মামা বাড়ি হতে নিজ বাড়ি দক্ষিণ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন মনসন্তোষ এলাকায় যাওয়ার পথিমধ্যে আসামী মো: ইয়াসিন (৩২)’সহ অপরাপর আসামীগণের সহায়তায় ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে সিএনজি যোগে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ০৬/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানাধীন চরসন্দেশ পুর এলাকায়* অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সশোধনী- ২০২০)  এর এজাহারনামীয় পলাতক আসামী মো: ইয়াসিন (৩২), পিতা- মোঃ কাঞ্চন, সাং- চারীতলা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করে।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’কে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category