• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ২০২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে আজ দুপুরে ব্যাটারি চালিত অ‌টোভ্যান ও ইঞ্জিন চালিত ভটভ‌টির সঙ্গে সংঘ‌র্ষে সাহারা ভানু (৬০) নামের এক বৃদ্ধা মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দী বাজারে। নিহত সাহারা ভানু বকশীগঞ্জ উপ‌জেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর এলাকার হযরত আলী’র স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে সাহারা ভানু ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ বাসস্ট্যন্ড থেকে পার্শ্ববর্তী উপজেলা শ্রীবরদী তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।
যাওয়া পথে টিকরকান্দী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে সাহারা ভানু গুরুত্বর আহত হলে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ।
সাহারা ভানুর অবস্থা জটিল থাকায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জামালপুরগামী পথেই সাহারা ভানুর মৃত্যু ঘটে। এ দুর্ঘনা বিষয়ে বকশীগঞ্জ হাইও‌য়ে থানার (ওসি) ইস‌তিয়াক আহমেদ বলেন দুর্ঘটনা সত্য, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category