• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৩৭ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। ১৬ জুলাই বুধবার বিকেল পাঁচটায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে ওই ব্লকেড কর্মসূচি পালিত হয়। ওইসময় অষ্টমীতলা বাস টার্মিনাল হতে ঢাকাগামী বাস চলাচলসহ অন্যান্য যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

ওইসময় সমাবেশে ছাত্ররা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচি এলাকা।

শেরপুর জেলা এনসিপির সদস্য রাশেদ বলেন, আমরা দেখেছি কীভাবে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে মঞ্চ ভাঙচুর করেছে। পরে আবার এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। এনসিপির জাতীয় নেতৃবৃন্দের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমাদের এই কর্মসূচি। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান বলেন, ২৪শে জুলাইয়ের গণআন্দোলনের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আজকের এই হামলার ঘটনা ঘটত না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে। আর জনগণের ভোগান্তি বিবেচনায় কেন্দ্রীয় নির্দেশনায় আপাতত এ ব্লকেড তুলে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

ওইসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category