• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

‎মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মো ইফাজ খাঁ (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের কথা বলা হয়েছে। তবে এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়টি বৈষম্যমূলক এবং দৃষ্টান্তমূলক নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।
‎
‎সংগঠনের সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান তিনি।
‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category