• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৩২৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক এম, ডি আকবর আজাদ, সদস্য সচিব মো. একরামুল কবীর, যুগ্ম-আহবায়ক এম. আবজাল হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

কমিটির অন্যান্যে সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফফার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসির আহম্মেদ মল্লিক। নবগঠিত আহবায়ক কমিটি শনিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ম সভা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সহ-সভঅপতি জামাল হোসেন বাপ্পা, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ।

মতবিনিময় সভায় নবগঠিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেকে এখনও তালিকায় অর্ন্তভুক্ত হতে পারেনি। বিগত সরকারের আমলে দলীয় প্রভাবে অমুক্তিযোদ্ধাদেরকে তালিকায় রেখে তাদেরকে ভাতাসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা পড়েছে বাদ। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে নতুন করে যাচাই-বাছাই করে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তভুক্ত করার জোর দাবি জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category