• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে চিকিৎসা সেবা প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২২৪ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

১৭ আগস্ট ২০২৫, রবিবার দিনব্যাপি সীমান্ত সংলগ্ন দুর্গম কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া, সম্ভুরায় পাড়ার স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী এবং বাঙ্গালী পুরুষ, নারী ও শিশু সহ শতাধিক জনসাধারণের মধ্যে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন।লোগাং বিজিবি জোন বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

এ সময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন, দেশের সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে জনকল্যান মূলক কার্যক্রম অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে।

মেডিক্যাল ক্যাম্পেইন চলাকালীন কচুছড়ি মুখ ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, স্থানীয় কার্বারী,সাংবাদিক ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category