• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

শেরপুরে বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৯১ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক বন্ধুর হাতে প্রাণ হারালেন তুলা মিয়া নামে এক ব্যক্তি। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া। এরপর নাজমুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসোহেল রানা তুলা মিয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category