• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

ফুল আনতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ, ৩ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবায় কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের সাথে পুতুলের জন্মদিন পালন করছিলো। ওইসময় মাইমুনা ফুল আনতে বাড়ি থেকে বের হয়। এদিকে দুপুরের পর থেকে মাইমুনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি ব্যর্থ হয়ে রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির কাছাকাছি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তাঁরা ডোবায় কচুরিপানার ভেতরে মাইমুনার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে রাতেই নালিতাবাড়ী পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category