• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

নালিতাবাড়ীর আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হক গ্রেফতার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না:শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। র‌্যাব-১৪ এর গোয়েন্দা তৎপরতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া (৩৭) ছিলেন আজিজুল হক ও তার সহযোগী নাজমুল হকের ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছরের ২৪ আগস্ট রাতে পূর্বের টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে নাজমুল হকের বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয় তাকে। ধারালো দা দিয়ে মাথায় কোপ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫ আগস্ট ২০২৫) দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ও র‌্যাব-১ উত্তরা শাখার যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আজিজুল হককে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category