• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোরেলগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি:বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজারে তৃনমুল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বাবুল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখি সমৃদ্ধি বিশ্বের উন্নয়নশীল দেশ।

মোরেলগঞ্জ-শরণখোলায় বিগত দিনে দলের দুঃসময়ে ত্যাগী নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য প্রতিটি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের মন জয় করে ভোট প্রার্থনার আহ্বান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category