• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আজ দীঘিনালাতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৫৯ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় এক সাম্প্রতিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সর্বস্তরের প্রতিনিধির অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আফরিন জুয়েল। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল ইসলাম।এসময় দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সম্প্রীতির দীঘিনালা গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category