• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

করিমগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ৭৩৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯০জন ভোটারের মধ্যে ২৯০ জন শিক্ষক-কর্মচারীই ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ ফকির মোট ভোট ২৯০ এর মধ্যে ২২৮ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ন্যায়ামতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সামসুল ইসলাম ৬২ ভোট পান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি: মো. হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়,

সাধারণ সম্পাদক: আবুল খায়ের ভূঞা(খোকন),সহকারী শিক্ষক, জাফ্রাবাদ উচ্চ বিদ্যালয়,

যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ মহি উদ্দিন,সহকারী শিক্ষক, ভাটিয়া উচ্চ বিদ্যালয়,

সাংগঠনিক সম্পাদক: চন্দ্রা রাণী সরকার, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,

কোষাধ্যক্ষ: মো. ইমদাদুল হক,সহকারী শিক্ষক,উরদিঘী উচ্চ বিদ্যালয়,

দপ্তর সম্পাদক: মো. আবদুল বাতেন,সহকারী শিক্ষক,গুজাদিয়া শিমুল তলা উচ্চ বিদ্যালয়,

মহিলা বিষয়ক সম্পাদক: নাজনীন সুলতানা, সহকারী শিক্ষক,হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়,

তৃতীয় শ্রেণি কার্যকরী সদস্য : মো. নজরুল ইসলাম, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

নির্বাচন পরিচালনা করেন উপজেলা করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. আহসানুল জাহিদ ।

নবনির্বাচিত সভাপতি মো. আবদুল হামিদ ফকির শিক্ষক-কর্মচারীদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

অন্যদিকে, পরাজিত প্রার্থী মো. সামসুল ইসলাম নির্বাচনের ফলাফল মেনে নিয়ে নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেছেন।

শিক্ষা মহল মনে করছে, এই নির্বাচন শিক্ষকসমাজে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং করিমগঞ্জ উপজেলার শিক্ষা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category