• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

রৌমারী খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার তদন্ত শুরু

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফুর রহমান / ২৮৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান: কুড়িগ্রামের রৌমারী খাদ্যগুদাম থেকে চালকল মালিকের অর্থ আত্মসাতের অভিযোগে কোর্টে মামলার তদন্ত করেছে ৪ সদস্য বিশিষ্ট কমিটি। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী মোহাম্মদ শহিদুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগ তদন্তে জেলা টিআই জবেদ আলী, চিলমারী টিসিএফ এনামূল হক, জেলা সদর খাদ্যগুদাম টিসিএফ হালিমুর রহমান পলাশ, নাগেশ^রী উপজেলা টিসিএফ কায়সার আহমেদ ও জেলা সদর ওসিএলএসডি।

২১ সেপ্টেম্বর রবিবার সকালে চালকল মালিকদের খাদ্যগুদামে বরাদ্দের চাল সংগ্রহের ১০.০২০ মেট্রিক টনের চালের সরকারি মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা নাসির উদ্দিন লাল’র ব্যাংক একাউন্টে না দিয়ে, বিলটি প্রতারণা করে শামিম এন্টার প্রাইজ নাম’র একটি মিল মালিকের নামে ব্যাংক একাউন্টে জমা দিয়ে চেকের মাধ্যমে সম্পন্ন টাকা উত্তোলন পুবর্ক আত্মসাত করে।

অপরদিকে ১২’শ ২৯ টি নতুন খালি বস্তা গুদামে না এনে পরিবহন ঠিকাদারের নিকট প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে নি¤œমানের বস্তা ক্রয় করে মিলারদের নিকট বিতরণ করে ওই কর্মকর্তা। এদিকে গত আমন মৌসুমে চাল সংগ্রহে নাসির উদ্দিন লাল মিয়ার নামে বরাদ্দকৃত ২ মে. টন ৭’শ কেজি চাল ও প্রায় ৩ হাজার খালি নতুন বস্তা বরাদ্দ ছিল। উক্ত বরাদ্দের চাল ও বস্তার আনুমানিক মূল্য ৩ লাখ ১১ হাজার ৩’শ টাকা। মোট ৮ লাখ টাকা খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ রহস্যজনকভাবে আত্মসাত করেন। খাদ্যগুদাম কর্মকার্তার দুর্নীতি ও তার বরাদ্দের আত্মসাতকৃত অর্থ উত্তোলনে ব্যর্থ হলে কুড়িগ্রাম জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category