• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালকসহ তিনজন নিহত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও দুই যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময়  শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা-শত্রুমর্দন এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৫) ও একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী  (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী  (১৪)।

জানা গেছে, নিহতরা আজ সকালে সিএনজি যোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সজল ঘোষ ও আখি রানী চৌধুরী মারা যায়। গুরুতর আহত আখি রানী চৌধুরীর মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category