• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ২১৬ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কুতুব উদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ): সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

“শিক্ষকতা পেশা—মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে তাড়াইল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক স্তরের অসংখ্য শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, যিনি উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক খান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী নুরজাহান বেগম,দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম খন্দকার,পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও তাড়াইল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন,“শিক্ষক জাতির বিবেক ও সমাজের আলোকবর্তিকা। নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গঠনে তাঁদের ভূমিকা অপরিসীম। শিক্ষক মর্যাদার সংরক্ষণ, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
আলোচনা সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা পদ্ধতির প্রসার ও শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category