• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

সাতক্ষীরার শ্যামনগরে স্বাভাবিক জীবনে ফিরছে অনেক ডাকাত সদস্য

শ্যামল কুমার বিশ্বাস বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা): দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা অনেকেই নতুন করে আবার সুন্দরবনের ডাকাত দলে নাম লিখিয়েছেন। ডাক পেয়েও সুন্দরবনে ডাকাত দলে গেলেন না সাতক্ষীরার মুন্সিগঞ্জের আলম সরদার।

ফরসা চেহারা, মুখে দাড়ি, পরনে পোলো শার্ট আর ট্রাউজার। ইজিবাইকের চালকের আসনে বসা মানুষটাকে দেখে কে বলবে, একসময় দস্যুতা করতেন। পাশের চুনা নদীর ওপারে সুন্দরবন, যেখানে জীবনের অন্ধকার একটা অধ্যায় কেটেছে আলম সরদারের। সেই দ*স্যু জীবন ছেড়ে এখন তিনি সংসার চালাচ্ছেন এই ইজিবাইক চালিয়ে।

পরিচিত অনেক আত্মসমর্পণকারীই আবার দ*স্যুতায় ফিরে গেছে। বারবার ফোন করেও দলে টানতে পারেনি তাকে। এই ইজিবাইক চালিয়েই এখন তিন সন্তান আর স্ত্রী*কে নিয়ে ভালোভাবে সংসার চলছে, এতেই শান্তি খুঁজে পেয়েছেন আলম সরদার।

আলম সরদারের জন্মের তিন মাস পর মা বাবা আলাদা হয়ে গেল। বড় হয়েছি নানির কাছে। ছোট থেকেই মামার সঙ্গে সুন্দরবনে যেত। মাছ আর কাঁকড়া শিকার করতো। লেখাপড়ার সুযোগ হয়নি। ১৭ বছর বয়সে মামা মা*রা!যায়। তখন নানির অনুরোধে বিয়েও করতে হলো। দুবেলা খাওয়ার জোগাড় করাও কষ্টের ছিল।

সেই সময় এলাকার যাঁরা ডাকাতি করতেন, তাঁরা আলমকে লোভ দেখাতেন। বলত, চল অনেক টাকা হবে।
অভাব ঘোচাতে ২০০৮ সালে ডাকাত দলে যোগ দিলেন। কিছুদিনের মধ্যেই অবশ্য বুঝলেন, এই কাজ তাঁর না। এলাকায় পরিচিত জেলেদের জিম্মি করে টাকা আদায় করতে হয়। এই কাজ করতে খুব কষ্ট লাগতো। বনের মধ্যে সব সময় মৃত্যুঝুঁকি, এক ঘণ্টাও শান্তিতে ঘুমাতে পারতেন না। তত দিনে নামের সঙ্গে জুড়ে গেছে ডাকাত

বাড়ি ফেরার পথও বন্ধ। মাস ছয়েক পর সুন্দরবন ছেড়ে যশোরের বেনাপোলে চলে গেলেন। বাসা ভাড়া নিলেন। তুলা কেনাবেচার কাজ নিলেন। সিম পাল্টে ফেলে নতুনভাবে জীবনটা শুরু করতে চাইলেন।

সবকিছু ভালোই চলছিল। হঠাৎ খুলনার এক অ*স্ত্র কারবারির ফোন। আলম বলেন, ফোন দিয়ে আবার সুন্দরবনে ফিরতে চাপ দিল। কিন্তু রাজি হল না। সেদিনই র‍্যাব তাকে ধরে ফেলল। অস্ত্রের খোঁজ জানতে চাইল। পরে মামলা দিয়ে জেলে পাঠাল। ১১ মাস জেল খেটে বের হলাম অসুস্থ শরীরে। পেটে অপারেশনও করতে হলো, ঠিকমতো হাঁটাচলা করতে পারতো না।

এরই মধ্যে খবর এল সুন্দরবনে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে পড়ে এক জেলে মা*রা গেছেন। সেই হ*ত্যা মামলায় আলম সরদারের নামও আসামির তালিকায় ঢুকে গেল। তিনি বলেন, অথচ আমি তখন লোকালয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলাম! উপায়ান্তর না দেখে আবারও সুন্দরবনে পালাতে হলো।

মুন্সিগঞ্জ থেকে নওয়াবেঁকী, কখনো বুড়িগোয়ালিনী কিংবা শ্যামনগর পর্যন্ত ইজিবাইক চালান আলম সরদার,
আলম সরদারের নামে জারি হলো হুলিয়া। কয়েক বছর ডাকাত দল চালানোর পর ২০১৫ সালে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। সে দেশে থাকতেই খবর পান বনদস্যুদের আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে সরকার। সুন্দরবনের কুখ্যাত মাস্টার বাহিনী সে সময় আত্মসমর্পণ করে। আলমের মনেও জন্ম নিল স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা। আবারও সুন্দরবনে এসে তাঁর সঙ্গে যাঁরা দস্যুতায় নাম লিখিয়েছিলেন, তাঁদের আত্মসমর্পণে উৎসাহ দিলেন। ২০১৬ সালের ৮ মে তাঁরা ১৪ জন ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার আটটি বিভিন্ন ধরনের গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন। পুনর্বাসনের জন্য সরকারের দেওয়া এক লাখ টাকায় কেনেন পুরোনো ইজিবাইক। সেই দিন থেকে শুরু তাঁর নতুন জীবন।

সম্প্রতি মামলা থেকে খালাস পেয়েছেন। আলম সরদারের চোখেমুখে প্রশান্তির ছাপ। বললেন, অতীতের ভুল জীবনে আর ফিরতে চাই না। এই ইজিবাইকেই আমার সংসারের ভরসা, এই পথেই আমার শান্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category