• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মুন্সীগঞ্জে গজারিয়াতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি / ১৭৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ লিটন মাহমুদ (মুন্সীগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো ৪ জন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই ঘটনা ঘটে। নিহতের নাম আলনা বেগম (৫০)। সে কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

আহতরা হলেন, নিহতের স্বামী বিল্লাল হোসেন (৬৫), তার ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।

কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন অটোরিকশায় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে পরিবারসহ অসুস্থ রোগী নাতনীকে দেখতে যাচ্ছিলেন। যাবার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক, বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগমসহ ৫ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে ঢাকা নেওয়ার পথে সকাল ১১টার দিকে আলনা বেগম মারা যায় । স্থানীয়রা ঘাতক বাস চালক কাউসার হোসেন (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শিশু আনিশা ছাড়া বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহত আলনা বেগমের মামা নজরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। বাকিদের অবস্থাও ভালো না। অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরল।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category