• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

খুলনা জেলা কারাগারে বন্দিদের সংঘর্ষ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ২৫৮ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা জেলা কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ সংঘর্ষে কারাগারের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কারারক্ষীদের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে বন্দিদের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার জেরে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি।

গোয়েন্দা সংস্থার তথ্যমতে, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কারাগারের ভেতরে দফায় দফায় সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী সেখানে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, “দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। লাঠিচার্জের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েকজন সামান্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত।”

তথ্যসূত্র: কারা ও গোয়েন্দা বিভাগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category