• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

ঢাকা জেলা আশুলিয়া থানায় কৃষক দলের আংশিক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা জেলা আশুলিয়া থানার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শক্রমে জেলা কৃষক দলের আহবায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা এবং সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়া স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী মোঃ লুৎফর রহমানকে আহবায়ক এবং মোঃ আবুল হোসেন মুনসিকে সদস্য সচিব করে মোট ১১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা

সিনিয়র যুগ্ম আহবায়ক: মোঃ সামিউল ইসলাম রবিন

যুগ্ম আহবায়ক: মোঃ আব্দুল মালেক

যুগ্ম আহ্বায়ক: মোঃ সিরাজ সরকার

যুগ্ম আহ্বায়ক: হাজী মোঃ শফিকুল ইসলাম

যুগ্ম আহ্বায়ক: মোঃ মাসুদ রানা ভূইয়া

যুগ্ম আহবায়ক: মোঃ আবুল হোসেন সামা

যুগ্ম আহবায়ক: মোঃ আসাদুজ্জামান খান (সানোয়ার)

যুগ্ম আহবায়ক: মোঃ আসলাম হোসেন

সদস্য: মোঃ দেলোয়ার হোসেন মোল্লা

আংশিক কমিটি অনুমোদনের পর নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা। এ সময় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক
মাসুদ আহমেদ রানা।

জানা যায়, ঘোষিত আংশিক কমিটি আশুলিয়া থানায় কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত আংশিক কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category