• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আ.ন.ম. লুৎফুর রহমান:“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

আজ ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।হলে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ হারুন আল মামুন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, দি রাহিম ওভারসিস আরএল ২৫১৪ এর ব্যবস্থাপনা পরিচালক আখি খাতুন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা, বৈধ পথে সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে বিদেশে গমন করে সরকার অনুমোদিত বৈধ ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে স্বাবলম্বী করার পাশাপাশি নিজেদের জীবন উন্নয়নে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়। পরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজন প্রবাসীর পরিবারকে ও একটি ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করা সহ প্রবাসীর সন্তানদের ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এছাড়া সকালে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category