করিমগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম ওসমান ফারুকের পক্ষে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোডবাজার ও সিন্দ্রীপ এলাকায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল আলম বকুল, নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, করিমগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জ উপজেলা ছাত্রনেতা আফ্রিদি হাসান অনিক এবং বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত সদস্য মোঃ রবিউল আওয়াল।
নেতৃবৃন্দ গণসংযোগকালে বলেন, ডক্টর এম ওসমান ফারুক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে হলে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির বিকল্প নেই এবং জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার আশাবাদ ব্যক্ত করেন।