• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

গাজীপুর শ্রীপুরে সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি: কবির আকন্দ / ২২৭ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কবির আকন্দ, গাজীপুর প্রতিনিধিঃ ৯ মার্চ ২০২৬ সোমবার ১২ঃ০০ ঘটিকার সময় গাজীপুর শ্রীপুর মডেল থানা মোড়ে “দৈনিক প্রাণের বাংলাদেশ” পত্রিকার সাংবাদিক সুজন মন্ডলের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শ্রীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক জনাব মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট লেখক ও কবি জনাব ডক্টর মোঃ আব্দুল্লাহ আল মামুন,যিনি বিখ্যাত বই “শের-ই গুলিস্তান” লিখেছেন।

প্রতিবাদী বক্তব্য দিয়েছেন শ্রীপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান, দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার আরেক সাংবাদিক জনাব আশরাফুল আলম সরকার সহ শতাধিক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও মাল্টিমিডিয়ার সাংবাদিক ও মানবাধিকার মানবাধিকার কর্মীগণ।

শ্রীপুর মডেল থানায় এই ২২ নং মামলাটি রোজ করেন, এক ভূমিদস্য, প্রতারক ও চিটার জয়নাল।

সকল বক্তাগণই এই মিথ্যা মামলা তদন্ত পূর্বক রজু করা উচিত ছিল বলে বক্তব্য দেন। সকলেই অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সাথে সাথে বলেন সরকার যেন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করেন। তাছাড়া বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক পরিচয় দিলে যেন তখন তা সহনশীলতার সাথে দেখা হয়। এরপরও কেন পুলিশ এই মামলাটি তদন্ত ব্যতীত রজ্জু করলো ? এই প্রশ্নই সকলের কাছে রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category