• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা

ইফাজ খাঁ মাধবপুর প্রতিনিধি / ১১০ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মাধবপুর থানার পাশের শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাংবাদিক মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন। তিনি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া প্রবাসী আব্দুল আজিজকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category