• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জাবেদ ফিলিং স্টেশনের নামে প্রতারণা, চাকরিচ্যুত কর্মচারীর বিরুদ্ধে সতর্কবার্তা

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ২১১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফর রহমান: জামালপুর সদর উপজেলার টাঙ্গাইল বাসষ্ট্যান্ড, বিসিক ইন্ডা: এলাকায় অবস্থিত মেসার্স জাবেদ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের এক সাবেক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চাকরিচ্যুত কর্মচারী মোঃ জাহিদুল ইসলাম ওরফে জুয়েল (পিতা: আলহাজ গোলাম মোস্তফা, মাতা: জাহেদা খাতুন, গ্রাম: সিংহজানী হাইস্কুল রোড কাচারীপাড়া, জামালপুর সদর) পূর্বে ফিলিং স্টেশনের বিল সংক্রান্ত বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। তবে প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গত ০১ আগস্ট ২০২৫ তারিখে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

কর্তৃপক্ষের অভিযোগ, চাকরি থেকে অপসারণের পরও তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেসার্স জাবেদ ফিলিং স্টেশনের নামে বিলের টাকা সংগ্রহ করছেন এবং তা আত্মসাৎ করছেন। এর মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ লাখ ৫০ হাজার ৯৯০ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সকল গ্রাহক, বিশেষ করে সরকারি ও বেসরকারি দপ্তরসমূহকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, উক্ত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা যোগাযোগ করলে প্রতিষ্ঠান কোনো দায়ভার নেবে না।

কর্তৃপক্ষ আরও জানায়, যদি মোঃ জাহিদুল ইসলাম ওরফে জুয়েল কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে মেসার্স জাবেদ ফিলিং স্টেশনের প্রতিনিধিত্ব করে যোগাযোগ করে, তবে তাকে দ্রুত নিকটস্থ কর্তৃপক্ষ বা ফিলিং স্টেশনের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category