• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

খুলনা প্রতিনিধি: মোঃ রাজু আহমেদ / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

মেডিকেল অফিসার ডা. অর্ণব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) জুলফিকার আলী, ডা. মো. জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল এবং শাকিলা আফরোজসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, নবোলকের প্রতিনিধি ফারহানা আফরোজ, ওয়ার্ল্ড ভিশনের মার্শিয়া হাওদার, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস এবং প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী।

বক্তারা তাদের বক্তব্যে পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্যে সুষম পুষ্টির অপরিহার্যতা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category