• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ২৫৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ বকুল হোসেন, উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের সক্রিয় আইডি এবং অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও ওএসআই মহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দেবত্তর বাজার এলাকায় অভিযান চালালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category