• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

মোঃ রাজু আহমেদ পাইকগাছা খুলনা প্রতিনিধি / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ রাজু আহম্মেদ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন, সমাজ ও রাষ্ট্রে তাদের অবদান স্মরণ এবং প্রবীণবান্ধব সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রাজু আহমেদ।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবীণদের মাঝে খাবার ও নাশতা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category