• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

কিশোরগঞ্জে ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি / ৯৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪৫১৬।
আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী গ্রামের আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category