• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

নওগাঁর বদলগাছী বালভরা আরচার রাস্তার ধারে জুয়েল নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি / ৫৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার পাশ থেকে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একই গ্রামের বাসিন্দা সাদেক আলী (৬৫) ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার শুরু করেন।

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে জুয়েল হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category