• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ

মোঃ লিটন মাহমুদ মুন্সিগঞ্জ প্রতিনিধি / ৩৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক লিটন মাহমুদকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন পৌরসভা মার্কেটের ৪র্থ তলায় কাচারি এলাকায় জনজীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য লিটন মাহমুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জনজীবন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।

সাংবাদিক লিটন মাহমুদ বর্তমানে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খবর টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক নতুন দিন’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অনুষ্ঠানে জনজীবন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category