ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চন্নিরাইট গ্রামের একটা ড্রাগন বাগানে জিহাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ধারণা করা হচ্ছে, বাগানের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
আজ (শনিবার, ৩ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার চুন্নিরাইট গ্রামে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ হোসেন মহেশপুর চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে আর ফেরেননি। সকালে স্থানীয় এলাকার লোকজন তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।